সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা পীযূষ গাঙ্গুলী। আরও আহত হয়েছেন নৃত্যশিল্পী মালবিকা সেনগুপ্ত। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে তাদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পীযূষের শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। বুধবার দুপুরে তার অস্ত্রোপচার হবে বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার গাড়ি চালিয়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন মালবিকা সেনগুপ্ত। সাঁতরাগাছি সেতুর কাছে একটি লরির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে। প্রথমে তাদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।