কানাডার ভাবী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটসের বিরুদ্ধে মোতায়েন করা তার দেশের জঙ্গি বিমান ফিরিয়ে নিয়ে আসবেন। জাতীয় নির্বাচনে জয়ের পথে থাকা এই লিবারেল নেতা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোনে এই কথা জানিয়েছেন।
নির্বাচনী প্রচারের সময় জাস্টিন সিএফ-১৮ জঙ্গিবিমান দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এ জন্য তিনি কোনো সময় বেঁধে দেননি। সোমবারের নির্বাচনের পর জাস্টিনের দল এক দশক ধরে ক্ষমতায় থাকা রক্ষণশীল দলকে সরিয়ে দিতে যাচ্ছে। তিনি কানাডার জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর বড় ছেলে। বারাক ওবামার সঙ্গে তার কথোপকথন সম্পর্কে তিনি বলেন, আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আইএসের বিরুদ্ধে যুদ্ধে একটি দায়িত্ত্বশীল ভূমিকা পালন রবো। কিন্তু তিনি (ওবামা) বুঝেন যে আমি এই লড়াইয়ের ইতি টানার প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তবে কানাডার সামরিক বাহিনীর প্রশিক্ষকরা ইরাকের উত্তরাঞ্চলে থাকবে বলে জানিয়েছেন জাস্টিন। তিনি চলতি বছর শেষ নাগাদ সিরিয়ার ২৫ হাজার শরণার্থীকে তার দেশে আশ্রয় দেওয়ারও অঙ্গীকার করেন যা তাঁর পূর্বসূরি স্টিফেন হারপার তা নাকচ করে দেন। ২০১১ সালে জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণ কমানোর কিয়োটো প্রটোকল থেকে প্রথম দেশ হিসেবে নিজের নাম প্রত্যাহার করেছিল জাস্টিন হার্পারের সরকার। হার্পার ইঙ্গিত দিয়েছেন তিনি এই অবস্থার অবসান ঘটাবেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে কানাডার পিছিয়ে থাকার দিন শেষ। বিবিসি।