যুক্তরাষ্ট্র ছাড়ছে ‘ঘড়ি বালক’

যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছে ‘ঘড়ি বালক’ নামে পরিচিতি পাওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র আহমেদ মোহামেদ। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে পড়াশোনার জন্য স্বপরিবারে কাতারে যাচ্ছে সে।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে বিজ্ঞানীদের সম্মানে অনুষ্ঠিত বার্ষিক ‘অ্যাস্ট্রোনমি নাইট’-এ আহমেদ প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করার কয়েক ঘণ্টা পর তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

গত সেপ্টেম্বরের আহমেদকে গ্রেফতার ঘটনার পর সারাবিশ্বে সমালোচনার ঝড় ওঠে।