ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর শ্যামলী সমবায় মার্কেটের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার এসআই মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।