রাজধানীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে আবদুল আজিজ (৩৫) নামের এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
 
যাত্রাবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, দোকানের ভেতরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ জানা যায়নি।