চোখে আঘাত পেয়েছেন শ্রদ্ধা কাপুর

‘এবিসিডি ২’ ছবির সাফল্যের পর বলিউডের শ্রদ্ধা কাপুর এখন ব্যস্ত রয়েছেন পরবর্তী ছবি ‘রক অন ২’ এর কাজে। শিলংয়ে শুটিং চলছে এই ছবির। সেখানেই শুটিং সেটে আহত হয়েছেন শ্রদ্ধা। চোখে আঘাত পেয়েছেন তিনি। এরপর শুটিং থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে এই অভিনেত্রীকে।

জানা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে তার চোখের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন শ্রদ্ধার কর্নিয়ায় আঘাত লেগেছে গুরুতর। তাই ব্যাথা ক্রমশ বেড়েই চলেছে। তাকে কয়েকদিন বিশ্রাম নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘রক অন ২’ ছবিতে একজন গায়িকার ভূমিকায় থাকবেন তিনি। এই প্রথমবার একই ছবিতে দেখা যাবে শ্রদ্ধা কাপুর ও ফারহান আখতারকে। আগামী বছরেই মুক্তি পাবে ছবিটি।