তাভেল্লাকে খুন করে যেভাবে পালিয়ে যায় ঘাতকরা

মোটরসাইকেলে করে এসে ইতালিয় নাগরিক চেজার তাভেল্লাকে খুন করে পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। গুলশানের ৯০ নম্বর সড়কের একটি ভবন থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে।
IMG0
হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের ছবি নিয়ে ঘাতকদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তদন্ত কমিটির কর্মকর্তারা বলছেন, ভিডিও ফুটেজের ছবি অস্পষ্ট হওয়ায় তারা ঘাতকদের শনাক্ত করতে পারেনি। ঘাতকদের শনাক্ত করতে এ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শূট্যার জুয়েল, রুবেল, সোহেল, ফারুক, হাসানসহ ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও প্রকৃত ঘাতকদের কোন তথ্য বের করতে পারেনি। তবে তদন্ত কমিটি এরপরও দাবি করছে, ইতালিয় নাগরিক খুনের ঘটনার কারণ, এর পেছনে পরিকল্পনাকারী ও অর্থ লগ্নিকারীদের শনাক্ত করতে পেরেছে।
 IMG1

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের দৃশ্য অনুযায়ী গুলশানের ৯০ নম্বর সড়কে ফুটপাতে হাঁটছিলেন তাভেল্লা। এ সময় অজ্ঞাত এক যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছিলেন। ওই যুবক তাভেল্লাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। এ সময় রাস্তার ঠিক বিপরীত পাশে একটি মোটরসাইকেলে দুই আরোহী অপেক্ষা করছিলেন।

IMG2

গুলি করার পর অজ্ঞাত ওই যুবক মোটরসাইকেলের দিকে এগিয়ে যায়। এরপর ওই যুবক মোটরসাইকেলের দুই আরোহীর পেছনে চড়ে পালিয়ে যায়।