এটি একটি ভিন্নধাঁচের অ্যাকশন চলচ্চিত্র

বর্তমানে দেশের জনপ্রিয় চলচ্চিত্র চিত্রনায়ক জায়েদ খান। আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘নগর মাস্টার’।

চলচ্চিত্রটি রাজধানীর প্রায় সবগুলো প্রেক্ষাগৃহসহ দেশের প্রায় ৯২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অভিনীত ‘নগর মাস্টার’ শিরোনামের নতুন চলচ্চিত্রটি নিয়ে আমি খুবই আশাবাদী। চলচ্চিত্রটি মূলত অ্যাকশনধর্মী। আর আমার মনে হয় অনেকদিন পর দেশের চলচ্চিত্র দর্শকরা একটি ভিন্নধর্মী অ্যাকশন চলচ্চিত্র দেখতে পাবে।
এখন পর্যন্ত ঢাকার প্রায় সবগুলো প্রেক্ষাগৃহসহ দেশের প্রায় ৯২টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির বিষয় নিশ্চিত হয়েছে। চলচ্চিত্রটিতে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি। আর চলচ্চিত্রটিতে প্রথমে কেউই বুঝতে পারবে না আমি একজন পুলিশ অফিসার। চলচ্চিত্রটিতে আমার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন পরীমনি। এছাড়াও অভিনয় করেছেন মিজু আহমেদ, শিলা শর্মাসহ অনেকে।’