'কোনো ষড়যন্ত্রই হাসিনাকে সরাতে পারবে না'


মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাকে থেকে বিচ্যুত করতে পারবে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আমরা নগরবাসী আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে বাংলার জনগণ এ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।