অতিরিক্ত পণ্যের ভারে উল্টে গেল পিকআপ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অদক্ষ চালক ও হেলপারের কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। কোনো কিছু তোয়াক্কা না করে বেপরোয়াভাবে দ্রুতগতিতে গাড়ি চালায় তারা।

প্রশাসনের নাকে ডগায় ফিটনেস ও বৈধ কাগজপত্র বিহীন বিভিন্ন বাহন নিয়ে লাইসেন্স বিহীন অদক্ষ চালক ও হেলপাররা অবাধে জনগুরুত্বপূর্ণ চট্টগ্রাম- কাপ্তাই সড়কে চলাচল করছে।

শনিবার দুপুর ২টার পর নগরীর চাকতাই হতে আসা ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানেই উল্টে যায়। রাউজান উপজেলার পাহাড়তলি চৌহমুনিতে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে ৬ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মিয়ার ঘাটা এলাকায় সকালে ১৪ জন খুদে শিক্ষার্থী নিয়ে হেলপার চালিত একটি হাইচ উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।

 উল্টে যাওয়া পণ্য বোঝাই পিকআপ। ছবি: গাজী জয়নাল আবেদীন।

ইত্তেফাক/জেডএইচ