দুর্নীতির দায়ে ভানুয়াতুর ১৪ এমপির কারাদণ্ড

দুর্নীতির দায়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুর ১৪ জন সংসদ সদস্যের (এমপি) কারাদণ্ড হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে গত ৯ অক্টোবর দেশটির সুপ্রিম কোর্ট তাদের অভিযুক্ত করে। তখন দেশটির প্রেসিডেন্ট ব্লাডউইন লনসডেল বিদেশ ছিলেন।
 
ঘু প্রেসিডেন্টের অনুপস্থিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন স্পিকার মার্চেল্লিনো পাইপাইট। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজেকে এবং অন্যদের ক্ষমা করে দেন। কিন্তু লনসডেল দেশে ফেরার পর ওই ক্ষমা প্রত্যাখ্যান করেন এবং দেশটির সুপ্রিম কোর্ট ওইসব সংসদ সদস্যকে অবৈধ ঘোষণা করেন। বিবিসি বলেছে, দুর্নীতির দায়ে যারা বাদ পড়েছেন তাদের অর্ধেকই ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। বিবিসি।