রাজধানীর গাবতলীতে দুই যুবককে তল্লাশি করার সময়ে দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা তাদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পর্বতা সিনেমা হলের সামনে ডিউটি করছিলেন এএসআই ইব্রাহিম মোল্লা। সেখানে কয়েক যুবককে তল্লাশি করার সময় দুই যুবক তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় অন্য পুলিশ সদস্যরা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।