ব্যাক টু দ্য ফিউচার

১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ব্যাক টু দ্য ফিউচার ২’ সিনেমার দুই মূল চরিত্র ২০১৫ সালে ২১ অক্টোবর চলে আসেন টাইম মেশিনে চড়ে। এই দিনটিকে উদযাপন করা হয় অনেক দেশেই। ছবিতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ‘মিলিয়ন ম্যাকফ্লাই মার্চে’ দুইজনকে দেখা যাচ্ছে ছবির দুই চরিত্রের বেশে।

 
ব্যাক টু দ্য ফিউচারের সেই বিখ্যাত গাড়ির আদলে তৈরি গাড়িতে চড়ার আগ্রহ দেখিয়েছেন অনেক ভক্তই। এই ছবির মতোই অনেক ভক্তই সেই গাড়ির আদলে তৈরি গাড়িতে চড়েছেন।
 

জাপানে ব্যাক টু দ্য ফিউচার স্মরণে একটি কোম্পানি তৈরি করেছে ফেলে দেওয়া জামা-কাপড় থেকে তৈরি মিথানলে চালিত গাড়ি। সেটি দেখা দেয় টোকিওর রাস্তায়।