মেক্সিকোর গ্রিজাল্ভা নদীতে ৪৯ বছর আগের নির্মাণ করা একটি বাঁধের কারণে পার্শ্ববর্তী এলাকায় খরা দেখা দিয়েছে। এই খরার কারণে ভেসে উঠেছে ষোড়শ শতাব্দীতে নির্মিত একটি গীর্জার ধ্বংসাবশেষ।
ডমিনিকানদের তৈরি দ্য অ্যাপেসিট গীর্জাটি ১৯৬৬ সালের পর থেকে পানির নিচেই ছিলো। গ্রিজাল্ভা নদীতে বাধ তৈরির কারণেই সেটি ভেসে উঠেছে। বাঁধের কারণে সেখানকার স্থানীয় ২ হাজার মানুষ অন্যত্র চলে যান। প্রায় অর্ধশতাব্দী পর আবারো ১৫ মিটার উঁচু গীর্জার দেখা মিললো। তবে এখন আর কোনো ছাদ নেই। দেয়ালে শ্যাওলা জমেছে।
এদিকে এই গীর্জাকে ঘিরেই উৎসব করছে এলাকাবাসী। আলভারেজ নামক এক স্থানীয় নৌকায় কয়েকজনকে নিয়ে গীর্জা দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলো সেন্ট অ্যাপেসিট স্যান্তিয়াগো’র মূর্তি। বাঁধ তৈরির আগে তারা এই মূর্তি সংরক্ষণ করে রেখেছিলো।
তবে এর আগেও ২০০২ সালে একবার পানি স্বল্পতার কারণে পুরো ৬০ মিটার গীর্জা দেখা সম্ভব হয়েছিলো। আবার ডুবে যায় গীর্জাটি। এবারও এটি বেশিক্ষণ স্থায়ী হবে না বলে ধারণা করছেন স্থানীয়রা। কারণ রবিবার থেকেই শুরু হয়েছে ভারী বর্ষণ।প্রিয়.কম।