দাদরি থেকে শোনপেড় হত্যাকাণ্ড, দিল্লি বা মুম্বাইতে মুখে কালি লেপনের ঘটনা, গুলাম আলির অনুষ্ঠান পণ্ড—এ সবের কোনোটাকে গুরুতর বলে মানতে নারাজ আরএসএস প্রধান মোহন ভাগবত। উল্টো তিনি বলেন, ‘এ সব ছোটখাট ঘটনা ফুলিয়ে-ফাঁপিয়ে বলার কোনো অর্থ হয় না।’
আরএসএস প্রধান বলেন, ‘এ সব করে ভারতীয় সংস্কৃতিকে কোনোভাবেই বিকৃতি করা যায় না। আমাদের সব কিছুকে দেখে-ভেবে-চিন্তে চলতে হয়।’
বিজয়া দশমীতে অন্যান্য বছরের মতো এবারও ভাষণ দেন আরএসএস প্রধান। ৫৫ মিনিটের দীর্ঘ ভাষণে নিজের জনসংখ্যা নীতিতেও জোর দেন তিনি।
কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করে মোহন ভাগবত বলেন, ‘সবার জন্য অভিন্ন জনসংখ্যা নীতি থাকা উচিত।’