শাহজালাল বিমানবন্দরে জুতার ভেতর থেকে স্বর্ণ উদ্ধার

জুতার ভেতর স্বর্ণ পাচারকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুল্ক কর্মকর্তাদের হাতে এক ভারতীয় আটক হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তাকে আটক করা হয়। 
 
তার নাম হারপিত সিং (২৯)। তিনি ব্যাংকক থেকে পিজি ৭৪৫ ফ্লাইটে ঢাকা আসেন বলে জানা গেছে। বিমান বন্দরে পৌঁছার পর তার জুতার ভেতর ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণ পান শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা।
 
কাস্টমসের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার জানান, হারপিতের জুতার ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।