রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পল্লবীর মিরপুর ১২ নাম্বার সেকশনে মাইক্রেবাসের ধাক্কায় সামী (৬) নামের এক শিশু মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগুফতা ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
 
আহত অবস্থায় পথচারীরা সামীকে আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
সামীর প্রতিবেশী রিকশাচালক রফিকুল ইসলাম জানান, তার মা কুসুম তিন ছেলেসহ মিরপুর ১২ কালামের বস্তিতে থাকেন। কুসুম গৃহকর্মীর কাজ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় ভাই রাব্বীর সঙ্গে রাস্তা পার হচ্ছিল সামী। ওই সময় মাইক্রোবাসের ধাক্কায় সে আহত হয়।