ইমামবাড়ায় বোমা হামলা: সন্ত্রাসবিরোধী আইনে মামলা

পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় বোমা হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
 
রবিবার দুপুরে চকবাজার থানার এস আই জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন।
 
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মো. মফিজউদ্দিন আহমেদ এই তথ্য জানান।
 
আশুরা উপলক্ষে নাজিম উদ্দিন রোডে হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শনিবার প্রথম প্রহরে বোমা হামলার ওই ঘটনায় এক কিশোর নিহত হয়, আহত হয় অর্ধশতাধিক।