মিজোরামে বাস খাদে পড়ে ১১ জনের মৃত্যু

 
ভারতের মিজোরাম রাজ্যের লুংলি জেলায় একটি বাস খাদে পড়ে ১১ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
 
পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার রাতে মিজোরামের আইজল থেকে লংতলাই যাওয়ার পথে রামলাইতুই গ্রামের কাছে বাসটি একটি গভীর খাদে পড়ে যায়। এতে ১১ জন নিহত হয়।
 
নিহতদের মধ্যে দুই গর্ভবতীসহ চার নারী ও গাড়ির চালক রয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
 
গাড়ির চালক তন্দ্রাচ্ছন্ন বা মাতাল ছিলেন বলে পুলিশ সন্দেহ করছে। আহতদের সারচিপ জেলার থেনজলের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।