বিশ্ব ব্যাংকের 'বিকল্প নির্বাহী পরিচালক' হলেন মোশাররাফ

 
বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইঞা। এসময় ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করবেন তিনি। ২০১১ সালের ৩ অক্টোবর তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান।
 
আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদায় বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে কাজ করবেন তিনি। সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক বাংলাদেশের পক্ষে এতদিন এই দায়িত্ব পালন করেন।
 
মোশাররাফ হোসেন ভূইঞাকে ওয়াশিংটনে পাঠাতে তার অবসরোত্তর ছুটি বাতিল করে আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।