জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশে কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগ করছে লুটপাট আর বিএনপি করছে ব্রিফিং। রাজপথে একমাত্র জাপাই আছে। জাতীয় নির্বাচন ২০১৯ সালেও হতে পারে, এর আগেও হতে পারে। তবে জাপাকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’
রবিবার ঢাকা মহানগর (দক্ষিণ) জাপার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথ বলেন।
বাবলু বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এ নির্বাচনে সরকার কারচুপি করলে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
জাপা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম রুবেল ও সুজন দে প্রমুখ।