সরকার পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েল করার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, সরকার বিএনপির প্রতিপক্ষ হিসেবে পুলিশকে ব্যবহার করছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ কাউন্সিল ও নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি।
সোমবার সকাল দশটায় রাজধানীর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হওয়া কাউন্সিলে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ।
নজরুল ইসলাম খান বলেন, সারাদেশে পুলিশ আমাদের কাউন্সিল করতে দিচ্ছে না। কাউন্সিলের জন্য ১০/২০ জন নেতাকর্মী এক জায়গায় জড়ো হলেই তাদের আটক ও মামলা দেয়া হচ্ছে।