নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদনের সময়সীমা বাড়িয়ে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ৎ
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা টেলিটক মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nstu.edu.bd) অনুসরণ করার কথা বলা হয়েছে। বা ০১৭৮৮৩০৫৮১১ ও ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে ফোন করেও প্রয়োজনীয় তথ্যাদি জানা যাবে।