জন্মদিন

 

  হাসান ইকবাল

 

অধিবর্ষে জন্ম আমার

কেউ রাখে না খোঁজ,

এক বছরে একের অধিক

কারো আছে রোজ।

 

চারটি বছর অতি কষ্টে

করি আমি পার,

নন্দলালের মন্দ ভাগ্যে

তাও আসে না আর।

 

কেকের বাহার, ফুলের তোড়া

জন্মদিনের পার্টি,

কারও কাছে এসব আবার

মেকি এবং ডার্টি।

 

ভেবে চিন্তে আমি অধম

তাই করি না পালন,

মনের ভিতর জন্মদিনটা

শুধুই করি লালন।