নাটোরে বিএনপি নেতা আটক

নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদল সভাপতি দেওয়ান শাহীন মোহাম্মদ ফরহাদকে আটক করেছে পুলিশ। 
 
সিংড়া উপজেলা কোর্ট মাঠ থেকে সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। পরে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। 
 
নাটোর সদর থানার ওসি (তদন্ত) জানান, হত্যা, নাশকতাসহ ৩৬টি  মামলার পলাতক আসামি দেওয়ান শাহীন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।