সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের ইয়েমেন সীমান্তের কাছে নাজরান শহরের আল-মাসহাদ মসজিদে মাগরিবের নামাজ চলাকালীন ঐ হামলার ঘটনা ঘটে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন আল আরাবিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
ঘটনার পর তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। আইএস ওই হামলা চালাতে পারে ধারণা করা হচ্ছে।