‘পর্যটন শিল্পে সম্ভাবনাময় বাংলাদেশ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যটন শিল্পের জন্য সম্ভাবনাময় আমাদের দেশ। এর উন্নয়নে জাতীয় নীতিমালা ২০১০ ইতোমধ্যে ঘোষণা করেছি। এর মাধ্যমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিস্ট পর্যটন উন্নয়ন বিষয়ক সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
প্রধানমন্ত্রী বলেন, নৌ পর্যটনে ভারতের সঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মোটর বেহিকেল চুক্তি স্বাক্ষর হয়েছে আন্তঃরাষ্ট্রগুলোর সঙ্গে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮২ কিমি পর্যটন সড়ক নির্মাণ করা হয়েছে।
 
তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটনের বিষয়টি নতুন করে তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা হচ্ছে।