অনন্ত জলিলের সঙ্গে কথোপকথন

‘৬ নভেম্বর থেকে আমার মিশন শুরু হবে’



আপনার নতুন চলচ্চিত্রের ট্যালেন্ট হান্ট-এর আপডেট কি?

মুনসুন ফিল্মস সব সময়ই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই কাজ করে। তাই এবারেও এর ব্যতিক্রম নেই। আমরা ৬ নভেম্বর থেকে সারাদেশ ব্যাপী ট্যালেন্ট হান্ট শুরু করছি। শুরু করবো আমরা সিলেট শহর দিয়ে। এরপর একে একে সব বিভাগীয় শহরগুলোতে।

রেজিস্ট্রেশনে কেমন সাড়া পেলেন?

এটা তো অভাবনীয় সাড়া। আসলে চলচ্চিত্রের জন্য বড় বড় কথা বলে তো লাভ নেই। কাজ করতে হবে। আমরা সেই কাজটিই করছি। আমি মনে করি ট্যালেন্ট হান্ট থেকে যে সেরা ২০জন আমরা বাছাই করে দেবো, তারাই নেতৃত্ব দেবেন আগামী দিনের চলচ্চিত্রের।

নতুন মুখের সাথে কি আপনিও কোনো চলচ্চিত্রে অভিনয় করবেন পরবর্তীতে?

হ্যাঁ সেটা সময় সাপেক্ষ। তবে এখানে একটি ভুল ধারণা আছে। তা হলো, আমরা কিন্তু কাউকে কন্টাক্ট করে আটকে দিচ্ছি না যে মুনসুনের বাইরে ছবি করা যাবে না। এখানে সবাই ওপেন থাকবেন। তারা যেকোনো ধরনের ভালো প্রডাকশনে কাজ করতে পারবেন।

আপনার স্পাই’ ছবির কাজ কি আরও খানিকটা পেছালো?

না পেছাবে কেন। এই ট্যালেন্ট হান্ট-ই তো স্পাই মুভির ধারাবাহিকতা। আলাদা চমক সব সময় অনন্ত দিয়ে এসেছে, এবারেও থাকবে।