পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যুর ঘটনায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি এ ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক বলে উল্লেখ করে নিহতদের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঐ ঘটনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ. স. ম ফিরোজও গভীর শোক প্রকাশ করেছেন।
-বাসস