প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া প্রত্যাহার

 
প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৫ এর খসড়া মঙ্গলবার ওয়েবসাইট থেকে প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘খসড়া আইনটি আরো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিমার্জন করার প্রয়োজন আছে বিধায় শিক্ষা আইনের কপি ওয়েবসাইট থেকে প্রত্যাহার করা হল।’
 
পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে চার বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রেখে গত ২০ অক্টোবর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষা আইনের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে, গণমাধ্যম ও নানা মহল থেকে সমালোচনা আসতে থাকায় এ বিষয়ে ফের সিদ্ধান্ত নিয়ে খসড়া প্রকাশ করা হবে।
 
IMG0
 

মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো. ফারুক হোসেনের স্বাক্ষরে পুনঃবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে শিক্ষা আইনের কপি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।