আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে ৭ পাকিস্তানি সৈন্য নিহত

আফগানিস্তান সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় একটি চেকপোস্টে গোলাগুলি নিক্ষিপ্ত হয়। এ ঘটনায় ৭ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
 
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ফ্রন্ট্রিয়ার কোর-এর ৭ সৈন্য শহীদ হয়েছে।’জঙ্গি অথবা আফগান নিরাপত্তা সৈন্যদের মধ্যে কারা এই গোলাগুলি নিক্ষেপ করেছে তা এখনো স্পষ্ট নয়। উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সাতটি উপজাতীয় জেলাগুলোর মধ্যে যেখানে আল কায়েদা ও তালিবান জঙ্গিদের আধিপত্য বলে ধারণা করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, জঙ্গিদের আটকাতে এই অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। বাসস।