‘কেউ ব্যক্তিগতভাবে হত্যা করলে বিএনপি দায় নেবে না’

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি হত্যার রাজনীতি করে না। কাজেই কেউ ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করলে বিএনপি তার দায় নেবে না।’
 
খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

তবে, অন্যায়ভাবে বিএনপির কোনো কর্মীকে জড়িয়ে দলকে হেয় করার অপচেষ্টা হলে বিএনপি তা প্রতিহত করবে বলে জানান নজরুল ইসলাম খান।