জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৩১ অক্টোবর শনিবার ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির আন্তর্জাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা অনুষ্ঠানের পরের দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাচ্ছে। এতে বলা হয়,ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.juniv.edu/admission জানা যাবে।
এদিকে আজ 'ই' ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), 'জি' ইউনিট (আইবিএ-জেইউ) এবং 'এফ' ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। বাসস।