‘জঙ্গিবাদ দমন করে শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন। আর সেখানে বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করে আইএসের উপর দোষ চাপাচ্ছে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশে আইএসের কোন অস্তিত্ব নেই। বিদেশি নাগরিকদের হত্যা করে বিএনপি-জামায়াত বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্তে বিএনপি নেতাদের নাম আসছে। এরই মধ্যে বিএনপি নেতা কমিশনার কাউয়ুমের নাম উঠে এসেছে। তাকে গ্রেফতার করতে পারলে বাকীদের নামও পাওয়া যাবে।’
সাবেক ছাত্র সংগঠন জেমসার সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, জেমসার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী, পুলিশ সুপার এস এম এমরান হোসেন ও সাবেক ছাত্র অ্যাডভোকেট নওশের উজ জামান প্রমুখ বক্তব্য রাখেন। ফোকাস বাংলা