দেশের বাজারে জি৭ প্লাস নামে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে হুয়াই। আগামী ১ নভেম্বর এই স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।
হুয়াই কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্মার্টফোনটি হবে হুয়াইয়ের ফ্ল্যাগশিপ ফোন।
অক্টাকোর প্রসেসরের জি৭ স্মার্টফোনটির মাপ হবে সাড়ে পাঁচ ইঞ্চি। তিন জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি হবে ধাতব কাঠামোর। স্মার্টফোনটির পেছনে ১৩ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তবে স্মার্টফোনটির দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।