চকলেট তৈরিতে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নিলেন ফরাসি শেফ ভিনসেন্ট ভ্যালি। তিনদিনের চূড়ান্ত প্রতিযোগিতায় শুক্রবার বিশ্বের নানান দেশের জাতীয় হিরোদের পেছনে ফেলে প্রথমবারের মতো ফ্রান্সের কোন ব্যক্তি এ মুকুট ছিনিয়ে নিলেন।
আয়োজক কাকাও বারি বলেন, প্রথমবারের মতো ফ্রান্সের কোন শেফ এ প্রতিযোগিতায় জয়ী হলেন।
চকলেট তৈরিতে জাপানের হিশাই অনোবায়াশি ও বেলজিয়ামের মার্জিন কোয়েৎজিন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসের সালুন দো চকলেট বাণিজ্য মেলায় অনুষ্ঠিত তিনদিনের এ প্রতিযোগিতায় বিশ্বের ২০ জন শেফ অংশ নেন।
ভ্যালির (২০) বানানো চকলেটের থিম ছিল‘ইন্সপায়ার্ড বাই নেচার’। চকলেট দিয়ে ড্রাগন আর পদ্ম দ্বারা শোভিত একটি পাখির খাঁচায় আবদ্ধ একজন নারীর ভাস্কর্য তৈরি করা হয়েছে যার মাথা বিড়াল আকৃতির।
জুরি প্রধান মাইকেল পেরুচন বলেন, সকলের মধ্যে ভ্যালির তৈরি চকলেটের মধ্যে উচ্চ মাত্রার উদ্ভাবনী দক্ষতা ও সৃষ্টিশীলতা ছিল যা তাকে শীর্ষ অবস্থানে নিয়ে গেছে।
-বাসস