স্নায়ুযুদ্ধের কারণে সমশের মবিনের পদত্যাগ: সৈয়দ আশরাফ

 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপির ভেতরে অস্থিরতা চলছে। খালেদা-তারেকের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে অনেক শীর্ষ নেতার। এসব কারণেই পদত্যাগ করেছেন সমশের মবিন চৌধুরী। আরো অনেকেই পদত্যাগ করতে পারেন।’
 
শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের দলীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। যুক্তরাজ্য  থেকে দেশে ফেরার পথে শনিবার সকালে ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করেন আশরাফ। এ সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।
খবর ফোকাস বাংলার।