হামলার নিন্দা ব্রিটিশ হাইকমিশনারের

 
জাগৃতি’র প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও শুদ্ধসর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
 
শনিবার সন্ধ্যায় রবার্ট গিবসন টুইটে লিখেছেন, ‘আবারো ব্লগারদের ওপর হামলার নিন্দা জানাই। কোনো অবস্থাতেই সহিংসতা মেনে নেয়া যায় না। মুক্ত মতের প্রকাশকে সুরক্ষা করা জরুরি।’