'দেশে প্রথমবারের মত অ্যামাজন অ্যাফিলিয়েট মিটআপ’

ঢাকায় অ্যাফিলিয়েট মার্কেটারদের নিয়ে অনুষ্ঠিত হল ‘অ্যামাজন অ্যাফিলিয়েট মিটআপ’। শুক্রবার রাজধানীর মিরপুরে শতাধিক অ্যাফিলিয়েট মার্কেটার এবং এ বিষয়ে আগ্রহীরা এ আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে নতুন মার্কেটারদের দিক-নির্দেশনার পাশাপাশি অভিজ্ঞরা তাঁদের আইডিয়া এবং স্ট্রাটেজি শেয়ার করেন। সকাল নয়টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে বেলা ১টা পযন্ত।

অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য রিসোর্স এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মার্কেটেভার (marketever.com) এই মিটআপের আয়োজন করে। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন মার্কেটেভার প্রতিষ্ঠাতা আল-আমিন কবির। তিনি বলেন, ‘প্যাসিভ ইনকাম মডেল’ হিসাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই জনপ্রিয়। মাল্টি মিলিয়ন ডলারের এই সেক্টরে বাংলাদেশিদের জন্য অবারিত সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ শতাংশ মানুষ কোন পণ্য কেনার আগে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে তারপর উক্ত পণ্য কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেন। যে কেউ চাইলে তাই ওয়েবসাইট তৈরি এবং কনটেন্ট প্রকাশের মাধ্যমে এই বিশাল অডিয়েন্সের কাছে পণ্য বিক্রির সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মডেল ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটাররা মাল্টিমিলিয়ন ডলার আয় করছেন। যার একটা বিশাল অংশ পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশি অ্যাফিলিয়েট মার্কেটারদের।’

অনুষ্ঠানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে বিস্তারিত তুলে ধরেন ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী তাহের চৌধুরী সুমন। তিনি বলেন,‌‌‌ যেসব অডিয়েন্সর কাছে আমরা কোনপণ্য বিক্রি করতে চাই, তাদের জন্য মানসম্মত কনটেন্ট প্রস্তুত করলেই চলবে। আরলিংকবিল্ডিং সম্পর্কে ভাল দক্ষতা অর্জন করেই কাজে নামতে হবে।’
IMG0
পেওনিয়ারের বাংলাদেশ অ্যাম্বাসেডর রিফাত আহমেদ বাংলাদেশে প্রতিষ্ঠানটির মাধ্যমে অর্থ উত্তোলনের নানান সুবিধা আলোচনা করেন। অনুষ্ঠানে ইউটিউবের মাধ্যমে কিভাবে পণ্য বিক্রি করা যায় তা নিয়ে আলোচনা করেন ইউটিউব মার্কেটিং অভিজ্ঞ জাফর হোসেন জাফি। অনুষ্ঠানের প্যানেল ডিসকাশন পর্বে উপস্থিত ছিলেন মাসুদুর রশীদ, আমিসুল ইসলাম সুমন, আরিফুল ইসলাম পলাশ, তমাল আনোয়ার এবং দেলোয়ার জাহানসহ আরও অনেকেই। এছাড়া আরও বেশ কয়েকজন স্বনামধন্য অ্যাফিলিয়েট মার্কেটার এই আয়োজনে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি পৃষ্টপোষকতা করেছে পেওনিয়ার। বাংলাদেশে ধারাবাহিকভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই মিটআপ এবং তথ্যভিত্তিক সেশন আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। http://azonrockstar.com ওয়েবসাইট থেকে পরবর্তী সেশনগুলো সম্পর্কে তথ্য জানা যাবে।