মিশরে ইসলামিক স্টেটসের অনুগত একটি জঙ্গি সংগঠন সিনাই উপত্যকায় রাশিয়ান বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে। টুইটারে সমর্থকদের ছড়ানো একটি বিবৃতিতে এই দাবি করা হয়।
মিসরের সিনাই উপত্যকায় শনিবার ২২৪ আরোহীসহ একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়। বিমানটি সাইপ্রাস হয়ে রাশিয়ার পিটসবার্গের উদ্দেশে যাচ্ছিল। বিমানটির যাত্রীদের সকলেই ছিলেন রাশিয়ান পর্যটক। মিশরের নিরাপত্তা বাহিনী প্রাথমিক তদন্ত শেষে বলেছিল, শনিবারের ওই প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনাটি কারিগরি ত্রুটির কারণে হয়েছে। মিশরের ইসলামিক স্টেটসের অনুগত জঙ্গি সংগঠনের টুইটারে দেওয়া এক পোস্টে বলা হয়, ইসলামিক স্টেটসের যোদ্ধারা সিনাই প্রদেশে একটি বিমান ধ্বংস করেছে যা ২২০ জনের বেশি রাশিয়ান ক্রুসেডার বহন করছিল।
আল্লাহকে শুকরিয়া যে তাদের সবাই নিহত হয়েছে। এই হামলার দায় আমাক ওয়েবসাইট থেকেও স্বীকার করা হয়েছে| ওয়েবসাইটটি ইসলামিক স্টেটসের অনানুষ্ঠানিক সংবাদ সংস্থা হিসেবে কাজ করে। রয়টার্সা