কলকাতার সিনেমায় ইমরানের গান

 
হাবিব, হৃদয় খানের পর ইমরানের গাওয়া নতুন একটি গান কলকাতার চলচ্চিত্রে মুক্তি পেতে যাচ্ছে। সুজিত গুহ পরিচালিত ‘মিস বাটারফ্লাই’ নামের একটি বাংলা ছবিতে গানটি মুক্তি পাবে। এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মহালক্ষ্মী আইয়ার। সঙ্গীত পরিচালনায় শ্রী প্রীতম। মহালক্ষ্মী বলিউডের অনেক জনপ্রিয় গানের গায়িকা। এ আর রহমানের সুরে অস্কারজয়ী ‘জয় হো’তেও তার কণ্ঠ রয়েছে।
 
উল্লেখ্য, দুই বাংলার একাধিক অনুষ্ঠানের মতো এবারে শিল্পীদেরও একাধিক চলচ্চিত্রে গাইবার প্রচলন শুরু হয়েছে। এ যাত্রায় প্রীতম নামের সঙ্গীত পরিচালককে মাঝে দীর্ঘদিন এদেশের শিল্পীদের সাথে কাজের লক্ষ্যে সম্পর্ক উন্নয়নেও ব্যস্ত থাকতে দেখা যায়। এছাড়া প্রীতম কণ্ঠশিল্পী আসিফ আকবরের ভক্ত। সেই সূত্রে তিনি আসিফের সাথেও কাজ করছেন।
 
একইভাবে ইমরানকে এই গানে সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকের মতো আমিও মহালক্ষ্মী আইয়ারের গায়কীর ভক্ত। আমার গানে তার কণ্ঠও আছে জেনে ভালো লাগছে। আশা করছি আমার গানের ভক্তরাও এতে নতুনত্ব পাবে।’