৩২ কেজির লেহেঙ্গায় দেখা যাবে কারিনাকে

 
বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান। বলিউডের চলচ্চিত্র দর্শকদের চাহিদার কথা ভেবে কখনও তাকে দেখা গেছে জিরো ফিগারে, আবার কখনও দেখা গেছে বেশ খোলামেলাভাবে। এবার আমির খানের বিপরীতে তার নতুন চলচ্চিত্রটিতে কারিনা দর্শকদের চোখে ধরা দেবেন ৩২ কেজি ওজনের একটি লেহেঙ্গা পরে।
 
এ বিষয়ে কারিনা ভক্তদের উদ্দেশ্যে তার টুইটারে জানান, ‘আমার ভক্তরা খুব দ্রুত নতুন রূপে দেখতে পাবে আমাকে। আর দর্শকদের চাহিদার কথা ভেবে আমি প্রায় ৩২ কেজি ওজনের লেহেঙ্গা পরে একটি গানের শুটিংয়ে নেচেছি। তীব্র গরম উপেক্ষা করে আমি এমন ভারি লেহেঙ্গা পরে প্রায় দু’দিনের বেশি সময় আমার অভিনীত নতুন চলচ্চিত্রে কাজ করেছি। লেহেঙ্গাটির নকশা করেছেন আমার ঘনিষ্ঠ বন্ধু মানিশ মালহোত্রা। এমন ভারী পোশাক পরে এই প্রথম আমি কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছি। প্রায় সম্পূর্ণ চলচ্চিত্রটিতেই আমাকে দেখা যাবে পশ্চিমা পোশাকে। তাছাড়া আমি পোশাকের ব্যাপারে সবসময় চুজি। আর আমার মনে হয়, আমার মতো আমার ভক্তরাও এই পোশাকে আমাকে দেখে খুবই খুশি হবেন।’