বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাতেও চলছে খ্রিস্টধর্মের বার্ষিক উৎসব হ্যালোইন। তাই টরন্টো শহরে হ্যালোইনের হুর-পরি-ভূত-পেত্নী ভর্তি। বিচিত্র ভৌতিক, আজব পোষাক পরে অদ্ভূত সাজগোজ করে ছেলেমেয়ে, তরুণ-তরুণীরা মেতে উঠছে। সন্ধ্যায় মুখোশ পরে বাসায় বাসায় গিয়ে চকলেট ‘ভিক্ষা’ করে ব্যাগ ভরছে। আর হ্যালোইনের ভুত, মৃতদের আত্মা, অন্ধকার, রাত্রি এসব অশুভ ঠেকাতে বাড়ির সামনে বিভিন্ন আদলে খোদাই করা কমলার রঙের মিষ্টিকুমড়ার ভেতর আলো জ্বেলে অগ্ন্যুত্সব করা হচ্ছে।
উল্লেখ্য, ১৭৪৫ খ্রিষ্টাব্দের হ্যালোইন শব্দ চালু হলেও আইরিশ ওস্কটিশ অভিবাসীরা ১৯শ শতকে এই ঐতিহ্যবাহী ভৌতিক উৎসব উত্তর আমেরিকায় আমদানি করেন। তারপর থেকেই প্রতিবছর ৩১ অক্টোবর হ্যালোইন পালিত হচ্ছে।