জাবি’র দুই বিভাগের ফল প্রকাশ

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগে স্নাতকে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
 
তিনি জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।
 
কলা ও মানবিক অনুষদের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ৬০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৩৫১জন এবং ইংরেজি বিভাগে ৬৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৬৭৮জন শিক্ষার্থী আবেদন করেছিলেন এবার।