শিক্ষার্থীদের মধ্যে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

গাজীপুরের টঙ্গীতে বনমালায় রিপাবলিক স্কুল এন্ড কলেজে ‘অস্তিত্বে ৭ই মার্চ’ শীর্ষক সেমিনার ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ মার্চ (বৃহস্পতিবার) এই বক্তব্য প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থীই বঙ্গবন্ধুর ‘৭ই মার্চের ভাষণ’ হু-বু-হু তুলে ধরার চেষ্টা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম আফতাবের জানান, বাছাইকৃত শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে এবং আগামীতে আরও বৃহৎ আয়োজনের আশা রয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল ইসলাম আফতাবের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান আলোচক ছিলেন বঙ্গতাজ-কন্যা ও বিশিষ্ট লেখিকা শারমিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা মামারস এর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল বশর মুরাদ।  

এ সময় বক্তারা বলেনে, এ ধরনের উদ্যোগের সাফল্য কামনা করছি। এর মাধ্যমে ছোট্ট শিশুরাও ৭ই মার্চের ইতিহাস ও অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে পারবে। শিশু কিশোরদের মধ্যে গড়ে উঠবে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা। দেশপ্রেম এবং নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতেও বিশেষ ভূমিকা রাখবে এ জাতীয় সেমিনার ও বক্তব্য প্রতিযোগিতা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মীর সারুয়ার আলম সজল, শেখ মুহাম্মাদ হুসাইন বেলাল, কবি ও সাহিত্যিক হাসান নাশিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু সালেহ মুছা, জাহিদুল ইসলাম, এরিনা আলম ও রেবেকা সুলতানাসহ আরও অনেকেই। 

আরও পড়ুন: ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনছেন জাকারবার্গ

ইত্তেফাক/এমআই