মাইক্রোসফট অফিস ও আউটলুকে স্কাইপ

 
মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, তারা অফিস অনলাইন আর আউটলুক ডটকমে ভিডিও কলিং সেবা স্কাইপ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। এতে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময়ও ব্যবহারকারীরা ভিডিও বা ভয়েস কলে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
 
দ্য নেক্সট ওয়েবের প্রতিবেদরনে বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে কোনো ফাইলে কাজ করার সময় যোগাযোগ সহজ হবে। যদি কোনো ব্যবহারকারী মেসেজ পাঠাতে চান, তাহলে স্কাইপ তাদের আগের মেসেজগুলোও ডকুমেন্টে জুড়ে দেবে। ফলে ব্যবহারকারীরা ডকুমেট খোলার পর যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেই অবস্থায়ই ফিরে আসতে পারবেন।
 
সেই সঙ্গে নতুন ক্রোম এক্সটেনশনের সাহায্যে ওয়েব অফিস স্যুট অ্যাকসেসও সহজ করছে মাইক্রোসফট। এই ক্রোম এক্সটেনশন এখন ব্যবহারকারীদের ক্রোমের মাধ্যমেই ওয়ান ড্রাইভেই বা ব্যবহারকারীর কম্পিউটারে থাকা বিভিন্ন ধরনের অফিস ডকুমেন্ট খোলার সুযোগ দেয়।
 
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অফিস অনলাইর আর আউটলুক ডটকমের সংস্করণ এই স্কাইপ যুক্ত করা হয়েছে। অন্যান্য অঞ্চলেও খুব শিগগিরই যুক্ত করা হবে। খবর: টাইমস অব ইন্ডিয়া।