খুলনায় ‘খান-এ-সবুর’ সড়কের নাম প্রত্যাহার করে পূর্বের ‘যশোর রোড’ নাম ফিরিয়ে আনতে আদালতের দেয়া নির্দেশনা সাত দিনের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
নির্দেশ বাস্তবায়ন করে খুলনা সিটি করপোরেশনের মেয়রকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
গত অাগস্টে এই বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি তুলে ধরে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হয়। এরপর আজ আদালত এই আদেশ দেয়।
এছাা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘শাহ আজিজুর রহমান’ মিলনায়তনের নাম প্রত্যাহারের নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কি না- এফিডেভিড আকারে তা জানাতে বলেছে আদালত।