জাতিসংঘ জানিয়েছে, মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে অবিলম্বে মুক্তি দেয়া উচিত। সংস্থাটি বলেছে, সমকামিতার অপরাধে তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই তার মুক্তির বিষয়টি সরকারের বিবেচনায় আনা উচিত। প্রতিবেদনের একটি কপির বরাত দিয়ে আনোয়ার ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে এ কথা বলা হয়। খবর বিবিসির।
ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আর্বিটারির পক্ষ থেকে বলা হয়, এ সব বিবেচনায় তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া উচিত। গত ফ্রেব্রুয়ারিতে আনোয়ারের চূড়ান্ত আপিল আবেদন প্রত্যাখিত হলে তার পাঁচ বছরের জেল হয়ে যায়। তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, তাকে রাজনৈতিক ‘বলি’ থেকে বাইরে রাখা উচিত।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এটি মানবাধিকারেরও সুস্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি আরো জানায়, এটি দেশটির প্রধানমন্ত্রীর নাজিব রাজাকের গোচরীভূত হওয়া উচিত।
এ দিকে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আনেয়ার ইব্রাহিমের মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয়। এখানে তারা আদালতের বাইরে যেতে পারেন না।
বিবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে আনোয়ার ইব্রাহিমের মেয়ে নূরুল ইজ্জাহ আনোয়ার বলেন, ক্ষমতাসীন সরকার তার পিতার প্রতি প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিয়েছে। তাই সরকারের উচিত ওয়ার্কিং গ্রুপের সুপারিশের প্রতি নজর দেয়া।