২ মামলায় শওকত মাহমুদের জামিন

 
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে দুটি মামলায় ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমীর হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। শওকত মাহমুদের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট এম মাসুদ রানা শুনানি করেন।
 
গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেয়া হয়। তাকে এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে মতিঝিল থানার দুটি মামলায় মঙ্গলবার জামিন পান তিনি। বাকি ১৮টি মামলায়ও হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।