জনপ্রিয় গেমস ক্যান্ডি ক্রাশের নির্মাতা কিং ডিজিটাল এন্টারটেইনমেন্টকে কিনে নিয়েছে মার্কিন কম্পিউটার গেমস নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভেশন ব্লিজার্ড। আর এজন্য ব্লিজার্ডকে গুনতে হয়েছে ৫৯০ কোটি ডলার।
অ্যাক্টিভেশন ব্লিজার্ড বলেছে, এই অধিগ্রহণের ফলে বৈশ্বিকভাবে মোবাইল, কনসোল ও পার্সনাল কম্পিউটারের গেইমিংয়ে ক্ষেত্রে নেতৃত্ব দেয়া সম্ভব হবে।
এটি আরো জানিয়েছে, দুইটি প্রতিষ্ঠান একীভূত হওয়ায় ১৯৬ দেশের অর্ধ বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী পাওয়া যাবে।
ব্লিজার্ড ‘ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট’ ও ‘কল অফ ডিউটি’র মতো জনপ্রিয় গেমস নির্মাণ করেছে। ‘কল অব ডিউটি’ সিরিজগুলো বিশ্বের বহু বিক্রিত কনসোল গেমসের মধ্যে অন্যতম। আর ‘ক্যান্ডি ক্রাশ সাগা’ মোবাইল গেমসের মধ্যে জনপ্রিয় একটি গেম। খবর: বিবিসি।